| ||||
আগস্টে আরও ৩৩ শতাংশ কমছে আইএসডি কলরেট | ||||
| ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কুয়েত ও বাহরাইনসহ আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের আইএসডি ফোনের কলরেট ৩৩ শতাংশ পর্যন্ত কমছে। আগামী ১ আগস্ট থেকে ওই দেশগুলোতে মিনিটপ্রতি ১৮ টাকার পরিবর্তে ১২ টাকায় কথা বলা যাবে। কমপক্ষে ১৭টি দেশের সঙ্গে আইএসডি কলরেট মিনিটপ্রতি সর্বোচ্চ আট টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দু-একটি দেশের ক্ষেত্রে কলরেট কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, কলরেট কমানোয় গ্রাহকের বেশ সাশ্রয় হলেও সরকারের রাজস্ব খুব বেশি কমবে না। বিটিআরসির হিসাবে বাংলাদেশ থেকে দিনে অন্তত ৫০ লাখ মিনিট আউট-গোয়িং আইএসডি কল হয়। এর ৯৫ শতাংশ কলই যায় মাত্র ২৫টি দেশে। ওই কর্মকর্তারা বলেন, জনস্বার্থে মূলত ওই দেশগুলোতেই খরচ কমানো হয়েছে। এ ছাড়া আট দেশের জন্য ইতিমধ্যেই বিদ্যমান মিনিটপ্রতি ছয় টাকার হ্রাসকৃত কলরেট বহাল থাকছে। ল্যান্ডফোন এবং মোবাইলের রেটে কিছুটা পার্থক্য থাকবে বলে জানানো হয়েছে। বর্তমানে পাকিস্তান ও বাহরাইনে ল্যান্ডফোন থেকে ১২ টাকা এবং মোবাইল থেকে ১৪ টাকা মিনিট করা হয়েছে। সৌদি আরবে মিনিট ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। ভারতের সঙ্গে কলরেট আরও কমবে: কর্মকর্তারা জানান, ভারতমুখী কলরেট আরও কমানোর জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে প্রতিদিন দুই দেশের মধ্যে বহু লোক কথা বলেন। কিন্তু এ দুই প্রতিবেশীর মধ্যে কল করার খরচ বেশ চড়া। তাই এর হার কমিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কলরেট ছয় টাকা নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিটিআরসির বিশ্বাস, দুই দেশ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযুক্ত হয়ে গেলে কলরেট মিনিটপ্রতি ছয় টাকায় নেমে আসবে। | ||||
Jul 13, 2010
আগস্টে আরও ৩৩ শতাংশ কমছে আইএসডি কলরেট
Labels:
BTRC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment